Sunday, April 19, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusহাবিপ্রবির শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত

হাবিপ্রবির শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে দিনাজপুরের হর্টিকালচার সেন্টার এর আয়োজনে দুই দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন হাবিপ্রবির হর্টিকালচার বিভাগের শিক্ষক প্রফেসর ড. শরীফ মাহমুদ, বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. মো. হাসানুর রহমান, সহকারী অধ্যাপক ফারজানা আক্তার, হর্টিকালচার সেন্টারের উপ পরিচালক কৃষিবিদ ড. মো. এজামুল হক, উদ্যানতত্ত্ববিদ মোছা. মাসকুরা আক্তারসহ অন্যান্যরা ।

কর্মশালায় মাশরুম চাষের আধুনিক কৌশল, উৎপাদন বৃদ্ধির উপায়, রোগবালাই ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা হিসেবে মাশরুম খাতে সম্ভাবনার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তবমুখী কৃষি জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments