Wednesday, December 17, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureকৃষি গবেষণা কাউন্সিলে কৃষি বনায়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কৃষি গবেষণা কাউন্সিলে কৃষি বনায়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর বন ইউনিটের আয়োজনে ‘ Forestry and Agroforestry Technologies for Professionals’ 14th Batch শীর্ষক তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বিএআরসি’র সভাকক্ষ-২ এ আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসি’র সম্মানিত নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালাম। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. মোঃ বক্তীয়ার হোসেন, সদস্য পরিচালক, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: আশরাফুল আলম, এজেন্সি প্রোগ্রাম ডাইরেক্টর, এপিসিইউ – বিএআরসি, পার্টনার ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, পরিকল্পনা ও মূল্যায়ণ বিভাগ। ড. মোঃ গোলাম মাহবুব, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বন ইউনিট স্বাগত বক্তব্য রাখেন এবং সঞ্চালনা করেন ড. কাজী নূর-এ-আলম জুয়েল, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বন ইউনিট, বিএআরসি । প্রশিক্ষণে নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫ জন বিজ্ঞানী/কর্মকর্তা অংশগ্রহণ করছেন।এই প্রশিক্ষণের উদ্দেশ্য – বন, বৃক্ষসম্পদ ও কৃষিবন ব্যবস্থাপনা বিষয়ে পেশাজীবীদের আধুনিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি; জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কার্বন সিকোয়েস্ট্রেশন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং কৃষকের জীবিকায়নের উন্নয়নে বৈজ্ঞানিক পদ্ধতি প্রচার ; R প্রোগ্রামিং ব্যবহার করে বন ও কৃষিবন ডেটা ব্যবস্থাপনা, বিশ্লেষণ ও গবেষণা দক্ষতা বৃদ্ধি এবং BARC, BARI, BFRI এবং বিশ্ববিদ্যালয়সমূহের উদ্ভাবিত প্রযুক্তি পেশাজীবীদের মাঝে স্থানান্তর।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments