Wednesday, December 17, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusট্রান্সফর্মিং বাংলাদেশ এগ্রিকালচার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ট্রান্সফর্মিং বাংলাদেশ এগ্রিকালচার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি: Transforming Bangladesh agriculture: Outlook 2050 এর চট্টগ্রাম ও রাঙ্গামাটির অঞ্চলের কর্মশালা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম নগরীর একটি হোটেলে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা ফাওর সহায়তায় চট্টগ্রাম ও রাঙামাটি অঞ্চলের আঞ্চলিক কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডঃ মোঃ এমদাদ উল্লাহ মিয়ান। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডঃ মোঃ মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জাতিসংঘের খাদ্য, কৃষি সংস্থা ফাওর প্রতিনিধি মার্টিন মাওগাসটিন,অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা, কৃষি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। কৃষি সচিব বলেন, বাংলাদেশের কৃষির টেকসই উন্নয়নে ২০৫০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেয়া হচ্ছে। বর্তমান সরকার কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে কৃষিভিত্তিক অর্থনীতি ও নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে চায় । এই লক্ষ্যে কৃষিক্ষেত্রে সব স্টেকহোল্ডারদের মতামত সংগ্রহ এবং সব সীমাবদ্ধতা বিশ্লেষণের মাধ্যমে একটি নির্দিস্ট পরিকল্পনা গ্রহণ করা হবে।

কর্মশালায় সরকারি বেসরকারি সংস্হা, গবেষক, কৃষি কর্মকর্তা, উদ্যােক্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কৃষক প্রতিনিধি অংশ গ্রহন করেন। চট্টগ্রাম অঞ্চলের কৃষির বিশাল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments