Wednesday, December 17, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusবাকৃবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

বাকৃবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান গত ২০-২২ নভেম্বর, ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে রোভার সাগর আল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে রোভার আইরিন রহমান প্রমি মনোনীত হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) রাতে বাকৃবির টিএসসি মিনি কনফারেন্স রুমে রোভার স্কাউট গ্রুপের আয়োজনে এ দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক তাঁবুবাস অনুষ্ঠিত হয়। ৩ দিনব্যাপি প্রোগ্রামের কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন ড. মো: জহিরুল আলম। এ সময় স্কাউটিং সদস্য, প্রশিক্ষণ ও সেবা স্তরে বিশেষ অবদান রাখার জন‌্য ৫ জনকে ‘স্কাউট অব দ্য ইয়ার’ পুরস্কার এবং জুলাই আন্দোলন ও জুলাই-পরবর্তী ট্রাফিক নিয়ন্ত্রণে ভূমিকার জন্য ৬ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়। এ ছাড়া বাকৃবির দুইজন শিক্ষক, বেস্ট রোভার অব দ্য ইয়ার এবং বিদায়ী কমিটিকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক, প্রক্টর প্রফেসর ড. মো. আবদুল আলীম, অবসরপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সদস্য মো. রাকিব উদ্দিন, প্রভোস্ট পরিষদের আহবায়ক প্রফেসর ড. মো. রুহুল আমিন, গ্রুপ রোভার স্কাউট লিডার ড. মো. জহিরুল আলমসহ নতুন দীক্ষাপ্রাপ্ত রোভারগণসহ প্রায় ৮০ জন রোভার ছাত্র-ছাত্রী এ প্রোগ্রামে অংশগ্রহণ করেন ।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments