Saturday, February 7, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusবাকৃবিতে ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবিতে ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উচ্চশিক্ষার মানোন্নয়ন ও জাতীয় যোগ্যতার কাঠামো বিন্যাস নিশ্চিত করার লক্ষ্যে “ওয়ার্কশপ অন অ্যাডাপটেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব বিএনকিউএফ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (০৭ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মেডিসিন কনফারেন্স রুমে আয়োজিত বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) বিষয়ক কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বাকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান এবং ফিশারিজ অনুষদের অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক। অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এম. আসাদুজ্জামান সরকার সভাপতিত্বে এবং সহযোগী পরিচালক অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কৃষি অনুষদের ডিন(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মাসুম আহমাদ।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) বাস্তবায়ন দেশের উচ্চশিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কর্মশালার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষাক্রম আধুনিকায়ন ও বিশ্বমানের পাঠদান পদ্ধতি সম্পর্কে বাস্তব ও সুস্পষ্ট ধারণা লাভ করবেন। 

এসমউ উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকের গুণগত মানের প্রশংসা করে বলেন, তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মানসম্মত উচ্চশিক্ষায় আরও এগিয়ে যাবে। 

উল্লেখ্য, দিনব্যাপী এই কর্মশালায় ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের ৫২ জন শিক্ষক অংশগ্রহণ করেন। কর্মশালায় বিএনকিউএফের বিভিন্ন কারিগরি দিক ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments