Saturday, February 7, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusসি' ও 'ডি' ইউনিটের  মধ্য দিয়ে শেষ হলো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান...

সি’ ও ‘ডি’ ইউনিটের  মধ্য দিয়ে শেষ হলো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষা

Print Friendly, PDF & Email

হাবিপ্রবি প্রতিনিধি : শেষ দিনে আজ ২৮ জানুয়ারি সকাল ৯.৩০ টা থেকে বিকেল ৫.৩০ টা পর্যন্ত চারটি শিফটে ‘সি’ (বিজনেস স্টাডিজ) ও ‘ডি’ (সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন হাবিপ্রবি উপাচার্য  প্রফেসর ড. মো. এনামউল্যা, উপ-উপাচার্য  প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, এ সময় আরো ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম। 

পরিদর্শন শেষে হাবিপ্রবি উপাচার্য  পরীক্ষা কেন্দ্রে বাহিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণের সাথে মতবিনিময় করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ নেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং হাবিপ্রবি পরিবারের সকলের আন্তরিকতার প্রশংসা করেন।

উলে­খ্য, ‘সি’ ও ‘ডি’ ইউনিটে ৫২০ টি আসনের বিপরীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৬ হাজার ২৮৮ জন। এবারের ভর্তি পরীক্ষায় ১৭৯৫ টি আসনের বিপরীতে ৯৪ হাজার ২৭৫ জন শিক্ষার্থী আবেদন করেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments