Friday, April 10, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusবাকৃবিতে বিএইউ-এইচটি কম্পোস্ট এর উদ্বোধন ও এর বাজারজাতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাকৃবিতে বিএইউ-এইচটি কম্পোস্ট এর উদ্বোধন ও এর বাজারজাতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের কনফারেন্স রুমে ‘বিএইউ-এইচটি কম্পোস্ট (BAU-HT Compost) এর শুভ উদ্বোধন ও বাজারজাতকরণ’ শীর্ষক সেমিনার রবিবার (১৫ মার্চ ২০২৬) অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনিম্যাল সায়েন্স বিভাগের প্রফেসর ও এলডিডিপি সাব-প্রজেক্টের প্রধান গবেষক প্রফেসর ড. এ. কে. এম. আহসান কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রুহুল আমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য উইংয়ের পরিচালক মিস সালমা লাইজু এবং বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, ময়মনসিংহের পরিচালক মনোরঞ্জন ধর।
সেমিনারে সভাপতিত্ব করেন বিএইউ টেকনোলজি ট্রান্সফার অফিস (TTO)-এর সাব-প্রজেক্ট ম্যানেজার (HEAT Project) প্রফেসর ড. মো. হাম্মাদুর রহমান।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বর্তমানে মাটির উর্বরতা দিন দিন কমে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে মাটি রোগগ্রস্ত হয়ে পড়ছে। এ অবস্থায় মাটির স্বাভাবিক গুণাগুণ ফিরিয়ে আনতে বায়ো ফার্টিলাইজার বা গোবরসার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কৃষি জমিতে স্বল্প মূল্যে এসব জৈব সার সরবরাহ করার আহ্বান জানান, যাতে শিক্ষক-গবেষকরা সেগুলো ব্যবহার করে এর কার্যকারিতা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং তা মূল্যায়ন করতে পারেন।
ভাইস চ্যান্সেলর আরও বলেন, গাছের সুষ্ঠু বৃদ্ধির জন্য যতটুকু সার প্রয়োজন, ঠিক ততটুকুই ব্যবহার করা উচিত। অপ্রয়োজনীয়ভাবে বিদেশ থেকে দামী ও আকর্ষণীয় প্যাকেটজাত সার আমদানি না করে দেশের ভেতরেই উৎপাদিত কম্পোস্ট সার ব্যবহারে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি মনে করেন, স্থানীয়ভাবে কম্পোস্ট ও জৈব সার উৎপাদনের উদ্যোগ বাড়ালে একদিকে যেমন মাটির স্বাস্থ্য রক্ষা পাবে, অন্যদিকে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
বক্তারা পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা এবং আধুনিক কম্পোস্ট সারের বাণিজ্যিক গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা উন্নত মানের সার ব্যবহারের সুযোগ পাবেন যা মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক হবে।

সেমিনারে গবেষক, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন এবং বিএইউ-এইচটি কম্পোস্টের উৎপাদন, ব্যবহার ও সম্ভাব্য বাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। সবশেষে ভাইস চ্যান্সেলর আনুষ্ঠানিকভাবে বিএইউ-এইচটি কম্পোস্ট এর বাজারজাতকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments