Wednesday, June 10, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusবাকৃবিতে 'সেন্টার ফর ফুড ফোর্টিফিকেশন, কোয়ালিটি অ্যান্ড সেফটি'র উদ্বোধন ও ওয়েবসাইট উন্মোচন

বাকৃবিতে ‘সেন্টার ফর ফুড ফোর্টিফিকেশন, কোয়ালিটি অ্যান্ড সেফটি’র উদ্বোধন ও ওয়েবসাইট উন্মোচন

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ‘সেন্টার ফর ফুড ফোর্টিফিকেশন, কোয়ালিটি অ্যান্ড সেফটি’ (CFQS)। একই সাথে সেন্টারটির অফিসিয়াল ওয়েবসাইটেরও আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
৯ জুন ২০২৬, মঙ্গলবার বাকৃবির প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে এই উদ্বোধন ও ওয়েবসাইট উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জি.এম. মুজিবুর রহমান। কেন্দ্রীয় গবেষণাগারের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. জি. এইচ. এম. সাগর এর সভাপতিত্বে ও পরিচালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মো: বোরহান উদ্দিন, কেন্দ্রীয় গবেষণাগারের সদ্য সাবেক পরিচালক এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আমির হোসেন, বাকৃবির রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন, পরিবহন পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, প্রফেসর ড. মো: সামছুল আলম ভূঁইয়া, আইসিটি সেল পরিচালক প্রফেসর ড. মো. রোস্তম আলী, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রশন(GAIN) এর প্রজেক্ট ম্যানেজার মো: আবুল বাশার প্রমুখ।
এসময়ে কেন্দ্রীয় গবেষণাগারের পক্ষ থেকে সদ্য সাবেক পরিচালক এবং নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে ফুলেল শুভেচছা ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে প্রধান অতিথির নিকট ‘GAIN’ এর পক্ষ থেকে Oil fortification এর জন্য একটি “iCheck Modular” কিট হস্তান্তর করা হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালকসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বাকৃবির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি. এম. মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আজকের দিনটি একটি বিশেষ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তিনি উল্লেখ করেন, এই প্রথম বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিষ্ঠান নিজস্ব আয়ের মাধ্যমে পরিচালিত হওয়ার সম্ভাবনাময় যাত্রার শুভ সূচনা হলো।
গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN) এই কেন্দ্রটির কার্যক্রমে তাদের সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেছে, ফলে সফলভাবে এর প্রতিষ্ঠা ও কার্যক্রম পরিচালনায় উল্লেখযোগ্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রফেসর ড. মুজিবুর রহমান কেন্দ্রটির কার্যক্রমকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের শিক্ষক, গবেষক ও কর্মরত সংশ্লিষ্টদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি এ উদ্যোগ বাস্তবায়নের পেছনে যারা নিরলস পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা চালিয়েছেন, তাদের সবাইকে, বিশেষ করে কেন্দ্রীয় গবেষণাগারের সদ্য সাবেক পরিচালক ও নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর(জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) প্রফেসর ড. মো: আমির হোসেনকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments