Sunday, July 12, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusবাকৃবিতে ইয়ুংনাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল, জোরালো হচ্ছে গবেষণা সহযোগিতা

বাকৃবিতে ইয়ুংনাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল, জোরালো হচ্ছে গবেষণা সহযোগিতা

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি : আন্তর্জাতিক একাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগে সফর করেছে দক্ষিণ কোরিয়ার ইয়ুংনাম বিশ্ববিদ্যালয়ের পার্ক চুং হি স্কুল অব পলিসি অ্যান্ড সেমাউল এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত এ সফরের আয়োজন করেন বাকৃবির কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। তাঁর উদ্যোগেই দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই একাডেমিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে ছিলেন পিএসপিএস-এর ডিন ও আন্তর্জাতিক উন্নয়ন এবং সেমাউল স্টাডিজের অধ্যাপক ড. জিয়ং জু লি, ভাইস ডিন ও স্পেশাল ফিজিক্যাল এডুকেশনের অধ্যাপক ড. সিওক মিন ইউন এবং প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যালয়ের ব্যবস্থাপক জুং চুন লি।

সফরকালে প্রতিনিধিদল বাকৃবির শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক সহযোগিতা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রমের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরে প্রতিনিধিদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য প্রতিনিধিদলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বাকৃবি ও ইয়ুংনাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা জানান, এ সফরের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘমেয়াদি একাডেমিক ও গবেষণা অংশীদারিত্ব গড়ে তোলার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments