Saturday, July 25, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusভর্তি মৌসুমের বিস্তারিত পর্যালোচনায় বাউএটিএইচের ‘সমীক্ষণ ১.০’ অনুষ্ঠিত

ভর্তি মৌসুমের বিস্তারিত পর্যালোচনায় বাউএটিএইচের ‘সমীক্ষণ ১.০’ অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে গড়ে ওঠা জনপ্রিয় স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন (বাউএটিএইচ) আয়োজিত বার্ষিক গেট-টুগেদার ও ভর্তি মৌসুম মূল্যায়ন অনুষ্ঠান ‘সমীক্ষণ ১.০’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠানটির শুরু হয়। কেক কেটে উদ্বোধনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে শুরু হয় দিনব্যাপী এই আয়োজন। উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মের বিভিন্ন লেভেলের স্বেচ্ছাসেবক ও সদস্যরা।

২০১৫ সাল থেকে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের পাশে থেকে নির্ভরযোগ্য তথ্য, বাস্তবসম্মত পরামর্শ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে আসছে এই প্ল্যাটফর্ম। ভর্তি মৌসুম শেষে এমন একটি আয়োজন করে, যেখানে শুধু আনন্দ-ফুর্তি নয়, পুরো মৌসুমের সাফল্য-ব্যর্থতা নিয়ে খোলামেলা পর্যালোচনা করা হয়েছে।

অনুষ্ঠানে বিনোদনমূলক নানা আয়োজন রাখা হয়েছিল। বাকৃবিভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে উৎসাহ-উদ্দীপনায় মেতে ওঠেন সবাই। এছাড়া ‘বালিশ বদল’, ‘বল ইন বাকেট’সহ বিভিন্ন মজার গেম এবং লটারি পর্ব ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন জগন্নাথ, ফুয়াদ ও বর্ষা। উপস্থিত সবাইকে দেওয়া হয় বাউএটিএইচের প্রিমিয়াম টি-শার্ট। বিশেষ করে লেভেল ১.২-এর অ্যাকটিভ সদস্যদের জন্য রাখা হয় শুভেচ্ছা উপহার এবং অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিনের মূল আকর্ষণ ছিল সদ্য সমাপ্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছ ভর্তি মৌসুমের বিস্তারিত পর্যালোচনা। স্বেচ্ছাসেবকরা খোলামেলা আলোচনায় অংশ নিয়ে প্ল্যাটফর্মের অর্জন, শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কতটা সফল হয়েছে, কোন কোন ক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে এবং আগামী মৌসুমে কীভাবে আরও ভালো করা যায় এসব বিষয় নিয়ে মতামত তুলে ধরেন।

সিনিয়র এডমিন মো. লিমন মিয়া বলেন, “বাউএটিএইচ সম্পূর্ণ বাকৃবির শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ। কৃষিগুচ্ছের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঠিক ও সময়োপযোগী তথ্য, সঠিক পরামর্শ এবং প্রয়োজনীয় গাইডলাইন প্রদানই আমাদের প্রধান লক্ষ্য। প্রতি ভর্তি মৌসুম শেষে আমরা এ ধরনের গেট-টুগেদারের আয়োজন করি যাতে সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হয় এবং গত মৌসুমের কার্যক্রমগুলোকে বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য শিক্ষা নেওয়া যায়।”

তিনি আরও বলেন, “একটি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম সফলভাবে চালাতে গেলে সদস্যদের মধ্যে আস্থা, ব্যক্তিগত সম্পর্ক এবং পারস্পরিক সম্মান অত্যন্ত জরুরি। তাই অভিজ্ঞতা বিনিময়, নিজেদের আত্মসমালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরির পাশাপাশি সবার মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করাটাও ‘সমীক্ষণ ১.০’-এর অন্যতম বড় উদ্দেশ্য ছিল।”

সিনিয়র এডমিন মাহমুদুল হাসান শুভ বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এডমিশন টেস্ট হেল্পলাইন গ্রুপের সাথে আমি ২০২০ সাল থেকে যুক্ত আছি। কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার সার্কুলার দেওয়া থেকে শুরু করে আমার বাকৃবিতে ভর্তি হওয়া পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে গ্রুপের দিক নির্দেশনামূলক পোস্ট এবং সাবজেক্ট চয়েস রিলেটেড লাইভ সেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, গ্রুপের কার্যক্রম দেখে নিজের ভালো লাগা থেকেই ২০২২ সাল থেকে গ্রুপের এডমিন প্যানেলে যুক্ত হয়ে বিগত ৪ বছর যাবৎ কৃষিগুচ্ছে ভর্তিচ্ছুদের সঠিক তথ্য, পরামর্শ, কোন পজিশনে কোন বিশ্ববিদ্যালয়ে কী সাবজেক্ট আসতে পারে সেটার পরিসংখ্যান লাইভ সেশনের মাধ্যমে উপস্থাপন করে তাদের ভর্তি কার্যক্রম সহজ করতে যথাসাধ্য প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের এই প্ল্যাটফর্ম থেকে বাকৃবি সহ অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ উপকৃত হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

বাউএটিএইচের জুনিয়র সদস্য ফুয়াদ বলেন, আজকের ‘সমীক্ষণ ১.০’ আমার জন্য খুবই স্মরণীয় একটি অভিজ্ঞতা। এখানে এসে শুধু আনন্দই করিনি, বরং অনেক কিছু শিখেছি এবং সবার আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। এত সুন্দর আয়োজনের জন্য সকল সিনিয়র ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও বাউএটিএইচের সঙ্গে থেকে শেখার ও কাজ করার সুযোগ পাব।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments