Saturday, September 5, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusসিকৃবির নতুন প্রক্টর প্রফেসর ড. রাশেদ আল মামুন

সিকৃবির নতুন প্রক্টর প্রফেসর ড. রাশেদ আল মামুন

Print Friendly, PDF & Email

সিকৃবি প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন। সোমবার (৩১ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
ড. রাশেদ আল মামুন এর আগে সিকৃবির সিন্ডিকেট সদস্য, ডিন কাউন্সিলের আহবায়ক, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এবং পোস্ট-গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে একাডেমিক কাউন্সিল, অর্থ কমিটির সদস্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন।
ড. রাশেদ জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে পোস্টডক্টরাল এবং কুমামোতো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডভান্সড টেকনোলজিতে পিএইচডি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (কৃষি প্রকৌশল) ও এমএস ডিগ্রি অর্জন করেন।
আন্তর্জাতিক পর্যায়ে তিনি জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ে স্পেশালি অ্যাপয়েন্টেড প্রফেসর ও পোস্টডক রিসার্চার  হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে সেখানে পার্ট টাইম টিচার হিসেবে যুক্ত আছেন।তিনি কুমামোতু বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট (জাপান) অ্যাওয়ার্ড, কিংডম অব সৌদি এরাবিয়া (মরক্কো) অ্যাওয়ার্ড, ভেনাস ইন্টারন্যাশনাল রিসার্চ (ভারত) থেকে আউটস্টেন্ডিং সায়েনটিস্ট ইন ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি শীর্ষক আর্ন্তজাতিক পদকসহ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বেস্ট পাবলিকেশন (বাংলাদেশ) অ্যাওয়ার্ড অর্জন করেন। 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments