Saturday, August 8, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeUncategorizedবিএসভিইআর এর ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন ৭ থেকে ৯ আগস্ট

বিএসভিইআর এর ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন ৭ থেকে ৯ আগস্ট

Print Friendly, PDF & Email

সিকৃবি প্রতিনিধি :বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ (বিএসভিইআর)-এর ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন ৭ থেকে ৯ আগস্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এই বছরের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো ‘টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন এবং বৈশ্বিক স্বাস্থ্যের ক্ষেত্রে ভেটেরিনারি শিক্ষা ও গবেষণার প্রয়োগ’। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনুজীব বিজ্ঞানী প্রফেসর ড. মো: আলিমুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। বৈজ্ঞানিক সম্মেলনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এবারের সম্মেলনে ৩১৮ টি গবেষণা পত্র উপস্থাপিত হবে যার মধ্যে রয়েছে ১১৬ টি মৌখিক উপস্থাপনা এবং ২০২ টি পোস্টার উপস্থাপনা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments