Thursday, April 30, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeInternationalকৃষি খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

কৃষি খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

কৃষি খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ – জাপান দ্বিপাক্ষিক বৈঠক রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে অনুষ্ঠিত হয় ২৯ শে এপ্রিল।
আলোচ্যসূচিতে জাপান আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করে। একইসাথে, জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন এগিয়ে নেওয়ার আহ্বান জানায়। আলেচনায়  জাপানের ওয়াগিউ গরুর মাংস রপ্তানি ও হালাল খাদ্য খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ও আলোচনায় উঠে আসে।
এছাড়া, জাপান টেকসই কৃষি উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে, যৌথ ঋণ ব্যবস্থা (জয়েন্ট ক্রেডিট মেকানিজম) এর মতো কাঠামোর আওতায় সহযোগিতা জোরদারের কথাও উল্লেখ করে।

আলোচনায় বাংলাদেশ উন্নত কৃষি গবেষণায় সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেয়, যেখানে  জিনোমিক্স ও ফেনোমিক্সভিত্তিক স্পিড ব্রিডিং প্রযুক্তি এবং সবজি বীজ উৎপাদনের ক্ষেত্র গুরুত্ব পায়। আম ও হিমায়িত খাদ্যসহ বাংলাদেশ হতে কৃষিপণ্যের আমদানী বাড়ানোর বিষয়টিও তুলে ধরা হয়।

বাংলাদেশ  কৃষি যান্ত্রিকীকরণ এবং চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তি-যেমন ড্রোন, বিগ ডাটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে জাপানের সহযোগিতা প্রত্যাশা করে। পাশাপাশি, কাঁঠাল ও আম প্রক্রিয়াজাতকরণ (শুকানো ও ড্রাই ফুড) খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানানো হয়। আলোচনায় গভীর সমুদ্রে মৎস্য আহরণ এবং খাদ্য নিরাপত্তা মানদণ্ড  নিশ্চিতকরণকে সম্ভাবনাময় সহযোগিতার ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়।
বৈঠকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন,’ বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষি। কৃষির আধুনিকায়ন, যান্ত্রিকীকরণ, ভ্যালু চেইন উন্নয়ন এবং জলবায়ু সহনশীল চর্চা এগিয়ে নিতে জাপানের সহযোগিতাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। জাপানের দক্ষতা, উদ্ভাবন ও বিনিয়োগ বাংলাদেশের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষিভিত্তিক শিল্পায়ন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”

বৈঠকটি টেকসই ও প্রযুক্তিনির্ভর কৃষি উন্নয়ন নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকারের মাধ্যমে সমাপ্ত হয়।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই. মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

জাপান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাপানের কৃষি, বন ও মৎস্য বিষয়ক মন্ত্রী সুজুকি নোরিকাজু(Suzuki Norikazu) । প্রতিনিধিদলে  ছিলেন সচিব তানাকা তাতসুআকি(Tanaka Tatsuaki), সচিব  নিসাকা মাকোতো(Nissaka Makoto)  এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি( Saida Shinichi)।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments