Wednesday, July 1, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusঅস্ট্রেলিয়ান ন্যাচারাল ফাইবার শীর্ষক সেমিনারে সিকৃবি ভিসির অংশগ্রহণ

অস্ট্রেলিয়ান ন্যাচারাল ফাইবার শীর্ষক সেমিনারে সিকৃবি ভিসির অংশগ্রহণ

Print Friendly, PDF & Email

সিকৃবি প্রতিনিধি : অস্ট্রেলিয়ান ব্যুরো অফ এগ্রিকালচারাল অ্যান্ড রিসোর্স ইকোনমিক্স অ্যান্ড সায়েন্সেস এর উদ্যোগে অস্ট্রেলিয়ান ন্যাচারাল ফাইবার শীর্ষক সেমিনার ঢাকায় হোটেল শেরাটন এর বলরুমে অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন (সোমবার) অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইল,অস্ট্রেলিয়ান হাই কমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার মেঘা গুপ্ত, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের সিনিয়র পরিচালক মোস্তাফিজুর রহমান এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের সিনিয়র পরিচালক মিনহাজ চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম,সিকৃবির কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. দিলারা আক্তার প্রমুখ। সেমিনারে প্রাকৃতিক ফাইবারের গুরুত্ব, স্থায়িত্ব, ট্রেসিবিলিটি বা উৎস নির্ধারণ এবং বৈশ্বিক বাজারে সুতা ও ফাইবারের প্রতিযোগিতা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে উচ্চশিক্ষার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার পাশাপাশি সিকৃবি ও অস্ট্রেলিয়ার মধ্যে গবেষণা, উন্নয়নে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির সম্পর্ক বৃদ্ধি করতে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করা হয়। সেমিনারে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার তুলা ও ভেড়ার পশম উৎপাদন, ব্যবহার ও বিপণন সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments