Wednesday, December 17, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureরাঙ্গামাটিতে বাংলাদেশে কীটনাশক ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

রাঙ্গামাটিতে বাংলাদেশে কীটনাশক ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি: রাঙ্গামাটি আঞ্চলিক কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আজ ১৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখে “বাংলাদেশে কীটনাশক ঝুঁকি হ্রাস” শীর্ষক দুই দিনব্যাপী উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত চলবে।

প্রশিক্ষণ কর্মশালাটি যৌথভাবে আয়োজন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ নাসিম হায়দার, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চল, রাঙ্গামাটি। তিনি প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন এবং উদ্বোধনী বক্তব্যে মাঠপর্যায়ে পোকামাকড় ও রোগের সঠিক নির্ণয় এবং জৈবিক সমন্বিত ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে কৃষকদের টেকসই ফসল উৎপাদনে সহায়তা করার আহ্বান জানান তিনি।

মাস্টার ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু নোমান ফারুক আহমেদ, উদ্ভিদরোগতত্ত্ব বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।

উক্ত প্রশিক্ষণে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি তথ্য সার্ভিস, রাঙ্গামাটির মোট ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments