নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম অঞ্চলে বিনা ( বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিউট) উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহ বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভুক্তকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালা মঙ্গলবার (২১ অক্টোবর) ট্টগ্রামের হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনিস্টিউটে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিউট ( বিনা) কার্যক্রম শক্তিশালিকরণ প্রকল্প আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর( ডিএই) চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ। বিনার প্রকল্প পরিচালক ডঃ মোঃ মাহবুবুল আলম তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, বিনার উপ প্রকল্প পরিচালক ডঃ মোহাম্মদ আশিকুর রহমান, হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনিস্টিটিউটের অধ্যক্ষ মোঃ শামসুল আলম,তেল জাতীয় বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক ডঃ রেজা মোহাম্মদ ইমনসহ অন্যান্যরা। কর্মশালায় চট্টগ্রাম অঞ্চলের ৫ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি তথ্য সার্ভিস, বীজ প্রত্যয়ন এজেন্সী,কৃষকসহ কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
কর্মশালায় জানানো হয়, বিনা প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নে ২৫ হাজার কৃষি প্রদর্শনি স্হাপন, ২৫ হাজার কৃষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া ৩৫ হাজার টন ধানসহ বিভিন্ন শস্যের বীজ ক্রয় এবং তা কৃষকের মধ্যে বিতরণ করা হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে ফসলের টেকসই নতুন জাত উদ্ভাবন এবং উদ্ভাবিত জাতসমূহ জনপ্রিয়করণের কার্যকর ব্যবস্হা গ্রহন করা। লবণাক্ত এলাকাসমুহে চিনাবাদাম, সরিষা, ধানসহ বিভিন্ন জাতের চাষাবাদ করা হচ্ছে।



