নিজস্ব প্রতিনিধি: পার্টনার প্রকল্পের আওতায় অদ্য ১৮ নভেম্বর ২০২৫ তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় ৮টি প্রদর্শনীর জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোট ১৯ জন কৃষক উপস্থিত থেকে তাদের প্রদর্শনী বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল উপকরণ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াসিফ রহমান, উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত), লংগদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ (ওসি), লংগদু থানা। আরও উপস্থিত ছিলেন রতন চৌধুরী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, এবং সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ (এসএএও)।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রদত্ত উপকরণগুলো আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, ফলন বৃদ্ধি এবং নিরাপদ ফসল উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে কৃষকরা উপকরণগুলো সঠিকভাবে ব্যবহার করে প্রতিটি প্রদর্শনী সফলভাবে বাস্তবায়ন করবেন এবং এলাকার কৃষি উন্নয়নে অবদান রাখবেন।
উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধান এবং স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপকরণ বিতরণ কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। লংগদু উপজেলার পাহাড়ি জনপদে কৃষকদের কৃষি উন্নয়ন মূলক এই উদ্যোগ স্থানীয় কৃষিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজক কর্তৃপক্ষ মনে করেন।



