Sunday, February 8, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusহাবিপ্রবিতে জয়পুরহাট স্টুডেন্টস এসোসিয়েশনের জার্সি উন্মোচন

হাবিপ্রবিতে জয়পুরহাট স্টুডেন্টস এসোসিয়েশনের জার্সি উন্মোচন

Print Friendly, PDF & Email

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জয়পুরহাট স্টুডেন্টস এসোসিয়েশন এর জার্সি উন্মোচন হয়েছে। 

সোমবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ-১ এ বিকেল ৪ টায় উক্ত জার্সি উন্মোচন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক  ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। উক্ত সংগঠনের সভাপতি সরকার শাকিল রায়হান,সাধারণ সম্পাদক সাজারাতুল ইয়াকিন অঙ্কুর সহ অত্র সংগঠনটির সদস্যবৃন্দ।

সামনে ক্রিকেট  টুর্নামেন্টকে কেন্দ্র করে এ জার্সি উন্মোচন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সংগঠনটির সাধারণ সম্পাদক শাজারাতুল ইয়াকিন অঙ্কুর বলেন, প্রথমবারের মতো এসোসিয়েশনের জার্সি  বানাতে পেরে খুব ভালো লাগছে। আমি সবসময় চেষ্টা করছি সৃজনশীলতা দিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং আমি এই উদ্যোগ নেই বাকিরা আমাকে সহায়তা করে।  সামনে আরো একটি টুর্নামেন্ট ও পিকনিক দেব। এভাবে আমার সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া সর্বোচ্চ চেষ্টা করব।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments