হাবিপ্রবি প্রতিনিধি : দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ব্যাডমিন্টন ক্লাবের কমিটি গঠন হয়েছে।এতে ভিপি নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী শাহ আলম সরকার সোহান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী মো. মুনতাসীর রহমান সাকিব।
বৃহস্পতিবার ১১ ডিসেম্বর উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। পদাধিকার বলে উক্ত ক্লাবের সভাপতি হয়েছেন শরীরচর্চা বিভাগের পরিচালক মো. মাহবুব-উল হাসান। সহ-সভাপতি পদে আফরিন নাহার আশা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাসিম আহমেদ সাংগঠনিক সম্পাদক পদে মো. নাসিব খান,রেজিস্ট্রার পদে মো. আল হাসনাইন, ট্রেজারার পদে শরীর চর্চা বিভাগের সহকারী পরিচালক মো. রাসেল ইসলাম এবং প্রচার সম্পাদক হিসেবে মো. ইসমাইল হোসেন নির্বাচিত হয়েছেন।
ক্লাবটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা। ক্লাবটিতে হাবিপ্রবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামছুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম, ছাত্র-পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন উপদেষ্টা হিসেবে রয়েছেন।
নবনির্বাচিত ভিপি শাহ আলম সরকার সোহান তার অনুভূতি ব্যাক্ত করে বলেন, হাবিপ্রবি ব্যাডমিন্টন ক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্বিত। এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, সুস্থ জীবনধারা গড়ে তোলা এবং পারস্পরিক সৌহার্দ্য ও শৃঙ্খলা বিকাশে কাজ করতে চাই। সকলের সহযোগিতায় হাবিপ্রবি ব্যাডমিন্টন ক্লাবকে একটি শক্তিশালী ও আদর্শ ক্রীড়া সংগঠনে পরিণত করার প্রত্যাশা রাখি।



