Monday, February 9, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusএকযুগে সিকৃবি’র বিজিই অনুষদ বর্ণাঢ্য আয়োজনে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের যুগপূর্তি...

একযুগে সিকৃবি’র বিজিই অনুষদ বর্ণাঢ্য আয়োজনে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের যুগপূর্তি উদযাপন

Print Friendly, PDF & Email

সিকৃবি প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) অনুষদের এক যুগপূর্তি উদযাপন করা হয়েছে। ১৭ ডিসেম্বর (বুধবার) দিবসটি জাঁকজমক ভাবে পালন উপলক্ষে নানাবিধ কর্মসূচি হাতে নেয়া হয়।
বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের যুগপূর্তি উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় সাদা পায়রা ও নানারঙ্গের বেলুন উড়ানো হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে থেকে সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। র‌্যাালি শেষে কেন্দ্রীয় অডিটোরিয়ামে কেক কাটা, ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, খেলাধুলার পুরস্কার বিতরণ এবং সেমিনার অনুষ্ঠিত হয়। বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোহন মিয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিকৃবি’র ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী এবং স্বাগত বক্তব্য রাখেন বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের যুগপূর্তি উদযাপন অনুষ্ঠানের আহবায়ক সহযোগী প্রফেসর ড. মোহাম্মদ রাশেদ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচি মনিটরিং কমিটির চেয়ারম্যান জিন বিজ্ঞানী প্রফেসর ড. আবেদ চৌধুরী। সেমিনারে অন্যান্যের এর মধ্যে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহবায়ক, বিভিন্ন অনুষদীয় ডিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রক্টর, বিভিন্ন দপ্তর প্রধান, অনুষদীয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের এক যুগের যাত্রা শিক্ষাগত উৎকর্ষ, গবেষণার অগ্রগতি এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের একটি গৌরবময় উদাহরণ। প্রতিষ্ঠালগ্ন থেকে এই অনুষদ আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
তিনি আরও বলেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কল্যাণে অনেক বিষয়  আজ সহজ প্রাপ্য হয়েছে। ব্যাকটেরিয়া এবং ভাইরাসের ভেরিয়েবল এবং কনজার্ভ রিজিয়নে কি ধরনের মিউটেশন হচ্ছে জেনেটিং ইঞ্জিনিয়ারিং তার দ্বার খুলে দিয়েছে। এজন্য আমাদের বিজ্ঞানের সাথে ওতোপ্রোতো ভাবে সন্নিবেশিত  থাকতে হবে। আমাদের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি বিলুপ্ত প্রজাতি সংরক্ষণের জন্য গবেষণা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে জ্ঞান ও বিজ্ঞানের চর্চার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। আগামী দিনে উদ্ভাবনী গবেষণা, প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতার মাধ্যমে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। উল্লেখ্য ২০১৩ সালের ডিসেম্বর মাসে সিকৃবি’র ৬ষ্ট অনুষদ হিসেবে যাত্রা শুরু করে বিজিই অনুষদ।
 
 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments