বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) নবনিযুক্ত পরিচালক প্রফেসর ড. মো: আবুল হাশেম এর দায়িত্বগ্রহণ আজ ২৪শে সেপ্টেম্বর ২০২৬, বৃহষ্পতিবার বিকেল ০৩.০০টায় বাউরেস সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বাউরেস অফিসের উদ্যোগে এই বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি.এম. মুজিবুর রহমান। বাউরেসের নবনিযুক্ত সহযোগী পরিচালক প্রফেসর শরীফ-আর-রাফি এর সঞ্চালনায় উক্ত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের শুরুতেই নবনিযুক্ত পরিচালককে ফুলেল শুভেচছা জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে নবনিযুক্ত পরিচালকের বর্নাঢ্য কর্মজীবন, গবেষণায় উনার ঈর্ষনীয় সাফল্য এবং আগামী দুইবছরে সুষ্ঠু ও সুন্দরভাবে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. জি.এম. মুজিবুর রহমান, মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আলী রেজা ফারুক,পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দার ফারুক আহমেদ, প্রফেসর ড. মাসুম আহমাদ, প্রফেসর ড. মো: মাহবুব আলম, আইকিউএসি সেলের পরিচালক প্রফেসর ড. মিনারা খাতুন, নিরাপত্তা কাউন্সিল পরিচালক প্রফেসর ড. মো: আরিফুর রহমান, আইআই এফএস পরিচালক প্রফেসর ড. মো: গোলাম মর্তুজা, প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সোনালি দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. এ.কে.এম. আদহাম, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. কাজী কামরুল ইসলাম, প্রফেসর ড. আহমেদ খায়রুল হাসান, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো: রোস্তম আলী, মোহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, প্রফেসর ড. হুমায়ুন কবির, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল ইসলাম, প্রফেসর ড. মঞ্জুরুল আলম, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক ওয়াহিদা ইসলাম লিপি, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মুঃ এনামুল হক, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শফিউল্লাহ প্রমুখ। বক্তাবৃন্দ নবনিযুক্ত পরিচালকের সুযোগ্য নেতৃত্বে বাউরেস এর সার্বিক কার্যক্রম এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করে তার সাফল্য কামনা করেন।
নবনিযুক্ত পরিচালক প্রফেসর ড. মো: আবুল হাশেম বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে। তিনি ভবিষ্যতে বাউরেসের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার লক্ষ্যে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে দায়িত্বপালনে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য দায়িত্বশীল শিক্ষক-কর্মকর্তা ও বাউরেস শাখার অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



