সিকৃবি প্রতিনিধি : প্রথমবারের মত জাতীয় বিশ্ববিদ্যালয় , গাজীপুরে অনুষ্ঠিত আন্ত:বিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায়
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্রীরা কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।
দেশের ১৮ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সিকৃবির সাদিয়া আফরিন, সৈয়দা জান্নাত আক্তার (ঋতু), মরিয়ম আক্তার (লিমা) এবং ফারিয়া আনোয়ার (তুবা) ছাত্রী (দ্বৈত) ইভেন্টে সেকেন্ড রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন।
প্রতিযোগিতায় তাদের অসাধারণ নৈপুণ্য, দলগত সমন্বয় ও প্রতিযোগিতামূলক মনোভাব সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান বয়ে এনেছে। এ সাফল্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রম ও ক্রীড়াঙ্গনে শিক্ষার্থীদের ক্রমবর্ধমান অগ্রযাত্রার প্রতিফলন ঘটেছে।
২১ জুন (রবিবার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও আন্ত:বিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর মো. লুৎফর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এদিকে আন্ত:বিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় অংশগ্রহণকারী
সিকৃবির প্রতিযোগী ও বিজয় দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সিকৃবির শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের ধারা অব্যাহত রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনবে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন পাশাপাশি আগামীতে আরও সফলতা বয়ে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।



