নিজস্ব প্রতিনিধি: নানিয়ারচর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রবি মৌসুমে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবারের (২৩ অক্টোবর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিবি করিমুন্নেছা, উপজেলা নির্বাহী অফিসার, নানিয়ারচর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসাদুজ্জামান খান, উপজেলা মৎস্য অফিসার, নানিয়ারচর, এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার, নানিয়ারচর। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের সকল উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ হারুন মিয়া, উপজেলা কৃষি অফিসার, নানিয়ারচর।
অনুষ্ঠানে মোট ৬৫ জন কৃষকের মাঝে বসতবাড়িতে চাষযোগ্য ৭ প্রকার সবজি বীজ বিতরণ করা হয়। এছাড়া হাইব্রিড সবজি (লাউ, শসা, মিষ্টি কুমড়া ও বেগুন) এর বীজ ও সার মোট ১২০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়। রবি মৌসুমে কৃষকদের সবজি চাষে উৎসাহিত করা ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই প্রণোদনা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন মিয়া তাঁর বক্তব্যে বলেন, এই প্রণোদনা কৃষকদের বাড়ির আঙিনা ও মাঠে বহুমুখী সবজি আবাদে উৎসাহিত করবে। এতে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বাজারে তাজা সবজির জোগানও বৃদ্ধি পাবে।”
অনুষ্ঠানের শেষে অতিথিরা কৃষকদের উদ্দেশ্যে সরকারের বিভিন্ন কৃষি সহায়তা কর্মসূচি সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং কৃষকদের মাঠপর্যায়ে নিয়মিতভাবে কৃষি কর্মকর্তাদের পরামর্শ গ্রহণের আহ্বান জানান।



