নিজস্ব প্রতিনিধি: তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার (২০/১১/২০২৫) বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে “পাট ভিত্তিক আধুনিক শিল্প প্রযুক্তি ও এর ব্যবহার” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেআরআই এর সম্মানীত মহাপরিচালক ড. নার্গীস আক্তার মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, উপাচার্য (ভারপ্রাপ্ত), বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এবং বিজেআরআই এর জুট-টেক্সটাইল উইং এর পরিচালক ড. ফেরদৌস আরা দিলরুবা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজেআরআই এর কারিগরি উইং এর পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মোসলেম উদ্দিন এবং সভাপত্বিত করেন পরিচালক ড. মাহমুদ আল হোসেন। আরও উপস্থিত ছিলেন বিজেআরআই পিটিসি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লুৎফর রহমান এবং প্রোডাক্ট ডেভেলাপমেন্ট বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নাজমীনা চৌধুরী এবং তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন কমিটি বিজেআরআই এর ফোকাল পার্সন এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ) জনাব মোহাম্মদ মোবারক হোসেন।



