পশ্চিমবঙ্গ প্রতিনিধি: কৃষক ফার্স্ট প্রকল্প এর অধীনে এক দিনের কৃষক বিজ্ঞানী সংলাপ ও প্রযুক্তি উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) নদিয়া জেলার হরিণঘাটা বিডিও অফিসে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
এই প্রকল্পের মাধ্যমে তিনটি গ্রামের প্রায় ১০০০ জন কৃষক প্রাণী-পালক এবং মৎস্য চাষীদের মধ্যে একটি সমীক্ষা করা হয়েছে এবং এই সমীক্ষার মাধ্যমে কৃষকদের জীবন জীবিকার বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণের পর তার সমাধানের জন্য এই প্রকল্পের আর্থিক সহায়তার কথা চিহ্নিত করা হয়েছে।
অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড:তীর্থ কুমার দত্ত, অন্যান্যদের মতো উপস্থিত ছিলেন আটারির ডিরেক্টর প্রদীপ দে, কল্যাণীর মহকুমা শাসক ড:অভিজিৎ সামন্ত, হরিণঘাটার ভিডিও সহ কৃষি বিজ্ঞানীরা। গ্রামে কৃষকদের আর্থিক উন্নয়নে বিশেষ করে মহিলাদের স্বনির্ভরতা লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন কৃষিবিজ্ঞানীরা।



