Wednesday, December 17, 2025
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeAgricultureখাগড়াছড়িতে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

খাগড়াছড়িতে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), আঞ্চলিক কেন্দ্র, খাগড়াছড়ি কর্তৃক বুধবার (০৫ নভেম্বর ২০২৫ ইং) শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাসির উদ্দিন চৌধুরী, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ি পার্বত্য জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সিরাজুল ইসলাম, চীফ সাইন্টিফিক অফিসার (CSO), আঞ্চলিক কার্যালয়, ব্রি, খাগড়াছড়ি।

অনুষ্ঠানে পরীক্ষাধীন উন্নতমানের ধানের ফলন ও বৈশিষ্ট্য সম্পর্কে কৃষকদের অবহিত করা হয় এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তাগণ ও গবেষণা কর্মীদের উপস্থিতিতে সফলভাবে শস্য কর্তন কার্যক্রম সম্পন্ন হয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments